ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যুক্তরাষ্ট্র ও কানাডা মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পশ্চিম আইডাহোর মাউন্টেন হোম বিমানঘাঁটিতে আয়োজিত এয়ার শো চলাকালীন মাঝ আকাশে মার্কিন নৌবাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধবিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত, দুই বিমানের চার ক্রু সদস্যই সময়মতো থেকে ইজেক্ট করে (প্যারাস্যুট নিয়ে লাফিয়ে পড়ে) রক্ষা পেয়েছেন।

দু’টি উড়োজাহাজই ছিল ই/এ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে (বাংলাদেশের স্থানীয় সময় রাত ১০টার পর) ঘটেছে এই সংঘর্ষের ঘটনা।

এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর অন্তর্গত নাভাল এয়ার ফোর্স বিভাগের ইউএস প্যাসিফিক ফ্লিটের মুখপাত্র কমোডর অ্যামেলিয়া উমায়াম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে তিনি বলেন, “রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মাউন্টেন হোম বিমান ঘাঁটিতে মহড়ার সময় দুটি ই/এ-১৮জি গ্রাউলার বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দু’টি বিমানই ধ্বংষ হয়ে গেছে; তবে ক্রুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুই বিমানে ২ জন করে মোট ৪ জন ক্রু ছিলেন। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তারা বিমান থেকে বের হয়ে আসতে পেরেছেন।”

“ঘটনাটি বর্তমানে তদন্তাধীন আছে। তদেন্তর পর এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য আমাদের পক্ষে জানানো সম্ভব হবে”, বিবৃতিতে বলেছেন কমোডর উমায়াম।

মুখোমুখি সংঘর্ষে দু’টি বিমানই খণ্ড-বিখণ্ড হয়ে গেছে এবং সেগুলোর ধ্বংসাবশেষ আইডাহোর ফেডারেল রাজপথ স্টেট হাইওয়ে ১৬৭-তে ছড়িয়ে পড়েছিল। ফলে বেশ কয়েক ঘণ্টা মহাসড়কের এই অংশটিতে যান-চলাচল বন্ধ ছিল।

দীর্ঘ আট বছর পর আইডাহোর মাউন্ডেন হোম বিমান ঘাঁটিতে গতকাল মহড়ার আয়োজন করা হয়েছিল। তার আগে এ ঘাঁটিতে সর্বশেষ মহড়া হয়েছিল ২০১৮ সালে। সেই মহড়াতেও দুর্ঘটনা ঘটেছিল— সেবার চালকসহ একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল এবং চালক ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন। তারপর আট বছর মাউন্টেন হোম ঘাঁটিতে বিমান মহড়া বন্ধ ছিল।

সূত্র : রয়টার্স

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

যুক্তরাষ্ট্র ও কানাডা মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ

আপডেট টাইম : ০৪:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬