নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার হাসপাতালে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে যান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের রাজনীতিতে সহাবস্থান, সৌহার্দ্য ও মানবিক সম্পর্কের দৃষ্টান্ত আবারও সামনে এলো।
মঙ্গলবার (১৯ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়, আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন গোলাম পরওয়ার। একই সঙ্গে মহান আল্লাহর কাছে বিএনপির এই নেতার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।
এ সময় জামায়াত নেতার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























