ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে সবার চাওয়ার অপমৃত্যু ঘটেছে: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বিচার বিভাগ বিএনপিসহ ফ্যাসিবাদ বিরোধী সব দলের চাহিদা ছিল জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির বলেছেন, কিন্তু সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এ চাহিদার অপমৃত্যু ঘটিয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার প্রতিবাদে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই সনদে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতের কথা বলে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা জাতির সঙ্গে বিশ্বাস ভঙ্গের সামিল।

তিনি আরও বলেন, বিচারক এবং বিচারকাজকে নিয়ন্ত্রণের সূক্ষ্ম উদ্দেশ্যে সরকার এটি করেছে বলে মনে করে জামায়াত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ফ্যাসিবাদের নতুন খেলা খেলছে সরকার। বিচার বিভাগকে হস্তগত করতে বিগত সরকার যে উদাহরণ তৈরি করেছিল, বর্তমান সরকারও সেটির পুনরাবৃত্তি করছে৷

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে সবার চাওয়ার অপমৃত্যু ঘটেছে: শিশির মনির

আপডেট টাইম : ১০:৩৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬