ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

উত্তরা সার্বজনীন পূজা কমিটির নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

হাফসা আক্তার :

উত্তরা সার্বজনীন পূজা কমিটির ২০২৬-২০২৭ মেয়াদের নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে উত্তরা ১৭ নং সেক্টর বিন্দাবন সার্বজনীন পুজা মন্ডপে অভিষেক অনুষ্ঠিত হয়েছে। উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ভক্তবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

এছাড়াও ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এবং সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সম্মানিত নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অভিষেক অনুষ্ঠান উপলক্ষে বিকেল ৫টায় উত্তরা সার্বজনীন মন্দিরে সত্য নারায়ণ পূজা অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং রাতের ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় সম্প্রীতি, ঐক্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা নবগঠিত কার্যকরী পরিষদের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে উত্তরা সার্বজনীন পূজা কমিটির বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন উত্তরা সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ সিকদার ও সাধারণ সম্পাদক তপন চন্দ্র সাহা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

উত্তরা সার্বজনীন পূজা কমিটির নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:১৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬