ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাতাবার্ষিক পালন অনলাইন গণমাধ্যম দৈনিক জনতার কন্ঠ ’র আয়োজনে দিনব্যাপী জার্নালিজম প্রশিক্ষণ অনুষ্ঠিত কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত

বস্তিবাসীদের পুনর্বাসনের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মিরপুরে চলন্তিকা বস্তিতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিলেন ।

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এমন আশ্বাস দেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, বস্তিতে আগুন লাগা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অস্থায়ীভাবে থাকা-খাওয়াসহ সার্বিক সব ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের জন্য পার্শ্ববর্তী পাঁচটি স্কুল অস্থায়ীভাবে বসবাসের জন্য খুলে দেয়া হয়েছে। পুড়ে যাওয়া বস্তিবাসীদের পুনর্বাসনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন মেয়র।

তিনি বলেন, আগুনে পুড়ে যাওয়া বস্তি আমি ঘুরে দেখেছি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছি। কার কী পরিমাণ ক্ষতি হয়েছে সেই বিবরণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে বলা হয়েছে।

আগুনে পুড়ে যারা সর্বস্বান্ত হয়েছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। অগ্নিকাণ্ডে যারা আহত হয়েছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যতদিন এই ক্ষতিগ্রস্তদের স্থায়ীভাবে পুনর্বাসন করা সম্ভব না হবে, ততদিন পর্যন্ত অস্থায়ীভাবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।

মেয়র আতিকুল বলেন, ঢাকা মহানগরে বস্তিবাসীদের বসবাসের জন্য বাউনিয়া বাঁধে স্থায়ীভাবে আবাসন নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ঢাকার সব বস্তিবাসী স্থানান্তর করা হবে।

শুক্রবার সন্ধ্যায় বস্তিতে লাগা ভয়াবহ আগুন সাড়ে তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপিত হয় রাত দেড়টার দিকে। বস্তির অধিকাংশ ঘর টিনশেড হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়।

আগুনের ওই ঘটনায় চারজন আহত হন। তারা হলেন- কবির (৩৫), হাবিব (১৯), রফিক ও শরিফ।

তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কেউই দগ্ধ কিংবা গুরুতর আহত হননি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাতাবার্ষিক পালন

বস্তিবাসীদের পুনর্বাসনের আশ্বাস

আপডেট টাইম : ০৮:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯