ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

‎ঈদুল আযহা উপলক্ষে পিরোজপুরের পশুর হাটে র‍্যাব-৮’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, বলেশ্বর গরুর হাটে প্রেস ব্রিফিং

জাকির হোসেন:

‎ঈদুল আযহাকে সামনে রেখে পিরোজপুর জেলার বিভিন্ন পশুর হাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে । ক্রেতা-বিক্রেতাদের নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয়ের পরিবেশ নিশ্চিত করতে হাটজুড়ে বিশেষ নজরদারি, কন্ট্রোল রুম স্থাপন, মোবাইল টহল এবং জাল টাকা শনাক্তকরণের আধুনিক মেশিন স্থাপনসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

‎সোমবার (২৫ মে) বিকেল ৩টায় র‌্যাব-৮, সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল পিরোজপুর পৌরসভার বলেশ্বর ব্রিজ সংলগ্ন পশুর হাট পরিদর্শন করেন।
‎এসময় তিনি হাটে জাল টাকা শনাক্তকরণের অত্যাধুনিক মেশিন স্থাপন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

‎প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে দেশের অন্যান্য জেলার মতো পিরোজপুরের পশুর হাটগুলোতেও বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম নিরাপত্তা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। হাটের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, পশু কেনাবেচার স্থান, পার্কিং এলাকা এবং লেনদেন কেন্দ্রগুলোতে র‍্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে।

‎বিশেষ করে জাল টাকা প্রতিরোধে র‍্যাবের পৃথক টিম কাজ করছে। হাটে আগত ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের জাল টাকা শনাক্তের বিষয়ে সচেতন করা হচ্ছে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি ও প্রতারক চক্রের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টির অপতৎপরতা ঠেকাতে সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন র‍্যাব সদস্যরা।

‎র‍্যাবের স্থাপিত কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিকভাবে পুরো হাটের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জরুরি যোগাযোগ নম্বরও চালু রাখা হয়েছে বলে জানানো হয়।

‎এ বিষয়ে এর পক্ষ থেকে বলা হয়, “ঈদকে সামনে রেখে মানুষ যেন নিরাপদ ও স্বস্তির পরিবেশে পশু ক্রয়-বিক্রয় করতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জাল টাকা, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

‎পশুর হাটে আগত ব্যবসায়ী ও ক্রেতারা র‍্যাবের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতির কারণে হাটে নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং স্বস্তির সঙ্গে বেচাকেনা করা যাচ্ছে।

‎ঈদুল আযহা পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে এর এ নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

‎ঈদুল আযহা উপলক্ষে পিরোজপুরের পশুর হাটে র‍্যাব-৮’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, বলেশ্বর গরুর হাটে প্রেস ব্রিফিং

আপডেট টাইম : ১০:৪২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬