ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

আগামী ১৫ সেপ্টেম্বর শেষ হবে বিমানের ফিরতি হজ ফ্লাইট

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ:বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি-৩৫০২ শনিবার রাত ৮টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করেছে। ফ্লাইটটি ৪১৮ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছার পর বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজিদের স্বাগত জানান। ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১১টায় ঢাকার উদ্দেশে জেদ্দা ছেড়ে আসে। দ্বিতীয় ফ্লাইটটি বিজি-৩৬০২ শনিবার রাত ১১টায় ৪১৪ জন হজযাত্রী নিয়ে ঢাকায় এসেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত ১৪৭টি ডেডিকেটেট ফ্লাইট এবং ২৯টি শিডিউল ফ্লাইটসহ মোট ১৭৬টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র তাহেরা খন্দকার জানান, বিমানে আগত হাজিদের ঢাকায় পৌঁছাবার পর ৫ লিটার করে জমজমের পানি বিমানবন্দর থেকে সরবরাহ করা হয়।

তিনি বলেন, এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৮১টি প্রি-হজ ফ্লাইটে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৬৬ হাজার ২৮৬ জন হজযাত্রীকে নিরাপদে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। পবিত্র হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবার হজযাত্রা নিশ্চিত করতে বিমান তার পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রা ৬৩ হাজার ৫৯৯ জন এর চেয়ে অতিরিক্ত ২৬৮৭ জন হজযাত্রী পরিবহন করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

আগামী ১৫ সেপ্টেম্বর শেষ হবে বিমানের ফিরতি হজ ফ্লাইট

আপডেট টাইম : ১২:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯