ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে, প্রয়োজনে আদালতে যাবো: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) বিষাক্ত বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

ক্ষয়ক্ষতির তীব্রতা বিবেচনা করে তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রয়োজনে তিনি এই লড়াইয়ে কৃষকদের পক্ষে আদালতে যেতেও প্রস্তুত।

রোববার ৩১মে কুমিল্লা সদর উপজেলার বিজয়পুর মহিলা কলেজ মাঠে ইপিজেডের বিষাক্ত বর্জ্যে ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের  সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় পরিবেশমন্ত্রী নিজের সরেজমিনে পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমি গুনইঙ্গাজুরি খালের বিষাক্ত পানি স্বচক্ষে দেখলাম এবং আমার খুব মন খারাপ হলো। পরিবেশের পরিস্থিতি এমন হওয়ার কথা ছিল না। ইপিজেডের বর্জ্যের কারণে মানব পরিবেশ ও কৃষি এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না।

মন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক উন্নয়নে ইপিজেডের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি জনস্বাস্থ্য ও কৃষির সুরক্ষায় সুষ্ঠু পরিবেশের প্রয়োজনীয়তাও সমভাবে গুরুত্বপূর্ণ।

মন্ত্রী আরও বলেন, আপনাদের খালের পানি যেন দূষিত না হয় সেটা দেখভালের দায়িত্ব আমার। আমি আমার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবো। আমি যদি দায়িত্ব পালন না করি তাহলে আমিতো এ রাস্তা দিয়েই যাতায়াত করি, আপনারা আমার গাড়ি আটকে দেবেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৬ (সদর, সদর দক্ষিণ) আসনের এমপি মনিরুল হক চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কুমিল্লা মহানগর সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, কৃষকদল সভাপতি মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে, প্রয়োজনে আদালতে যাবো: পরিবেশমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৪২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬