ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

তারকাদের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইরাক

ক্রীড়া ডেস্ক: চার দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছে ইরাক। ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলটি এবার উত্তর আমেরিকার আসরে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

দীর্ঘদিন ধরে দেশের ফুটবলের রোল মডেল অভিজ্ঞ ফরোয়ার্ড আয়মান হুসেইন এবারের আসরে ইরাককে নেতৃত্ব দিবেন। আক্রমনভাগে তার সাথে আরও আছে ইপসউইচ টাউনের আলি আল-হামাদি ও প্রতিভাবান তরুন প্রতিভা আলি জসিম ও ইউসেফ আমিন।

আর্নল্ডের বিশ্বকাপ দল থেকে বড় নাম হিসেবে বাদ পড়েছেন ডিফেন্ডার ডারি নামো। সম্প্রতি এই ফুল-ব্যাক ইরাক ছেড়ে ফিনল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেছেন। ফিনল্যান্ডে তিনি জাতীয় যুব দলকে প্রতিনিধিত্ব করেছেন।

মধ্যমাঠে আর্নল্ডের বিবেচনায় ইউরোপীয়ান অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দেরই রাখা হয়েছে। যাদের মধ্যে জিদান ইকবাল ও আয়মার শের উল্লেখযোগ্য।

সম্ভাব্য ইনজুরির বিরুদ্ধে সতর্কতার অংশ হিসেবে ট্রেনিং ক্যাম্পে গোলরক্ষক কামিল সাদিকে রেখে দিয়েছেন আর্নল্ড।

এপ্রিলে বলিভিয়াকে ২-১ গোলে পরাজিত করে ৪০ বছরের মধ্যে প্রথম বিশ্বকাপে খেলার টিকিট পায় ইরাক। গ্রুপ-আই’এ ইরাকের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে।

স্কোয়াড :
গোলরক্ষক : ফাহাদ তালিব, জালার হাসান, আহমেদ বাসিল

ডিফেন্ডার : হুসেইন আলি, মানাফ ইউনিস, জাইদ তাহসিন, রেবিন সুলাকা, আকাম হাশেম, মার্চেস ডোস্কি, আহমেদ ইয়াহিয়া, জাইদ ইসমাইল, ফ্রান্স পুত্রোস, মুস্তাফা সাদুন

মিডফিল্ডার : আমির আল আমারি, কেভিন ইয়াকুব, জিদান ইকবাল, আয়মার শের, ইব্রাহিম বায়েশ, আহমেদ কাসিম, ইউসেফ আমিন, মার্কো ফারাজি

ফরোয়ার্ড : আলি জসিম, আলি আল হামাদি, আলি ইউসেফ, আয়মেন হুসেইন, মোহাম্মদ আলি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তারকাদের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইরাক

আপডেট টাইম : ০৩:০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬