ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) একক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে। সদ্য সমাপ্ত মে মাসে টার্মিনালটিতে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ।

বন্দর পরিচালনা বোর্ডের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের (সিডিডিএল) ব্যবস্থাপনায় এ সাফল্য অর্জিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মে মাসে দৈনিক গড়ে ৪ হাজার ৮১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে হ্যান্ডলিংকৃত মোট কনটেইনারের মধ্যে আমদানিকৃত ছিল ৫৯ হাজার ৮৫১ টিইইউস এবং রপ্তানিকৃত ছিল ৬৬ হাজার ৬৪৫ টিইইউস।
এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড ছিল। চলতি বছরের মে মাসে সেই রেকর্ড অতিক্রম করে নতুন মাইলফলক স্থাপন করা হয়েছে।
সূত্র জানায়, ২০২৫ সালের ৭ জুলাই থেকে সিডিডিএল এনসিটির অপারেটর হিসেবে দায়িত্ব গ্রহণের পর টার্মিনালের কার্যক্রমে গতি বৃদ্ধি পেয়েছে। জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিএন্ডএফ শেড এবং প্রবেশ-বহির্গমন গেটগুলোতে দায়িত্বশীল ব্যবস্থাপনার ফলে কনটেইনার খালাস ও লোডিং কার্যক্রম আরও দ্রুততর হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পার্সোনাল অফিসার মো. নাসির উদ্দিন বলেন, “এনসিটিতে একক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ের এ নতুন রেকর্ড দেশের প্রধান সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ ধরনের সাফল্য জাতীয় অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধিকে আরও বেগবান করবে।”
বন্দর সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

আপডেট টাইম : ০৮:৫৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬