ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭০

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর সাঁড়াশি অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর পাঁচলাইশ, খুলশী, কোতোয়ালি ও বায়েজিদ থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মিছিল, নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। সিএমপির বিভিন্ন থানার পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে।

থানা ভিত্তিক গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলশী থানায় ১৩ জন, বায়েজিদ বোস্তামী থানায় ১২ জন, কোতোয়ালী থানায় ১২ জন, পাঁচলাইশ থানায় ১০ জন, ডবলমুরিং থানায় সাতজন, ইপিজেড থানায় তিনজন, বাকলিয়া ও কর্ণফুলী থানায় দুজন করে এবং চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গা থানায় একজন করে গ্রেপ্তার হয়েছেন।

সিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭০

আপডেট টাইম : ১২:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬