ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের বালিকাদের জয়, তথ্য প্রতিমন্ত্রীর অভিনন্দন

 প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালিকা) শুভ সূচনা করেছে ময়মনসিংহ বিভাগের নান্দাইল উপজেলার আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ ঢাকার মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পেকুরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

নান্দাইলের বালিকাদের এই গৌরবোজ্জ্বল জয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী এক অভিনন্দন বার্তায় বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। তিনি এই খুদে ফুটবলারদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, এই মেয়েরাই ভবিষ্যতে দেশের ফুটবলের মুখ উজ্জ্বল করবে।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ের প্রথম রাউন্ডে লালমনিরহাট জেলা দলকে হারিয়ে নান্দাইল উপজেলা দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। এই অর্জন শুধু একটি দলের নয়, পুরো নান্দাইলবাসীর গর্ব ও আনন্দের বিষয়।

তিনি আরও বলেন, মাঠে নান্দাইল দলের ফুটবলাররা যে অদম্য সাহস, দক্ষতা ও লড়াইয়ের মানসিকতা প্রদর্শন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের অসাধারণ নৈপুণ্য এবং দলগত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা দেয়। নান্দাইলের ক্রীড়াঙ্গনের এই সাফল্য ভবিষ্যতে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, বিজয়ের এই ধারা অব্যাহত রেখে নান্দাইল উপজেলা দল আগামী ম্যাচগুলোতেও সাফল্যের স্বাক্ষর রাখবে এবং জাতীয় পর্যায়ে আরও গৌরব অর্জন করবে।

আজকের টানটান উত্তেজনার ম্যাচটিতে নির্ধারিত ৫০ মিনিটের খেলায় উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের দারুণ এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেয়। তবে শেষ পর্যন্ত নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা একমাত্র গোলটি করে দলের জয় নিশ্চিত করে। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠে ও গ্যালারিতে নান্দাইল থেকে আগত সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়।

এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মাঠে উপস্থিত থেকে নান্দাইলের বালিকাদের এই রোমাঞ্চকর খেলা উপভোগ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতিনিধি মো.ফরিদুর রেজা সাগর। খেলা শেষে তিনি প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বিজয়ী দলকে মাঠেই অভিনন্দন বার্তা পৌঁছে দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের বালিকাদের জয়, তথ্য প্রতিমন্ত্রীর অভিনন্দন

আপডেট টাইম : ১০:২৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬