ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ঘরের মাঠে স্পেনকে রুখে দিল ইরাক

ক্রীড়া ডেস্ক: আসন্ন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নেমেছিল ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল স্পেন। তবে ঘরের মাঠে সমর্থকদের সামনে জয়ের হাসি হাসতে পারেনি তারা। চমক দেখিয়ে স্পেনকে ১-১ গোলে রুখে দিয়েছে ইরাক।

ম্যাচের শুরুতে এগিয়ে যায় স্পেন। মধ্যমাঠ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ফেরান তোরেস। ১-০ গোলে লিড নিয়েও, বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি স্প্যানিশরা।

২৭ মিনিটে স্পেনের ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে ইরাককে ম্যাচে ফেরান মার্কাস দস্কি।

ম্যাচের প্রথমার্ধে আর কোন গোল হওয়ায়১-১ সমতা নিয়ে বিরতিতে যায় স্পেন ও ইরাক। দ্বিতীয়ার্ধেও আক্রমণ করে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে ম্যাচের দ্বিতীয়ভাগে গোলের ভালো সুযোগ পেয়েছিলেন স্পেনের তোরেস। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি তিনি। ফলে ম্যাচটি সমতায় শেষ হয়।

ইরাকের বিপক্ষে ম্যাচে বিভিন্ন সময়ে খেলোয়াড় পরিবর্তন করে বেঞ্চের শক্তি পরীক্ষা করেছেন স্পেন কোচ লুইস ডা লা ফুয়েন্তে। প্রথম একাদশে নামা সবাইকে পরিবর্তন করেছেন তিনি। বিশ্রাম দেওয়া হয় লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস ও পেদ্রিকে।

স্পেনের মত ইরাকও নিজেদের প্রথম একাদশের সব খেলোয়াড়কে পরিবর্তন করে বেঞ্চের শক্তি পরীক্ষা করেছে।
আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পেরুর মুখোমুখি হবে স্পেন।

১৫ জুন ‘এইচ’ গ্রুপে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন।

অন্যদিকে, বিশ্বকাপে ‘আই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ১৬ জুন নরওয়ের মুখোমুখি হবে ইরাক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ঘরের মাঠে স্পেনকে রুখে দিল ইরাক

আপডেট টাইম : ০৮:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬