ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম

ফ্রি ট্রান্সফারের সুবিধায় লিভারপুলের ডিফেন্ডার এন্ডি রবার্টসনকে দলে ভিড়িয়েছে টটেনহ্যাম। এর মাধ্যমে স্কটল্যান্ডের অধিনায়কের এ্যানফিল্ডের সাথে নয় বছরের সম্পর্কের অবসান হলো।

লিভারপুলের সাথে চুক্তির মেয়াদ শেষ হলে আগামী ১ জুলাই আনুষ্ঠানিক ভাবে টটেনহ্যামে যোগ দিবেন রবার্টসন।

জানুয়ারিতে এ্যানফিল্ড ছাড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন ৩২ বছর বয়সী রবার্টসন। কিন্তু লিভারপুল কার্যত সেই চুক্তির আলোচনা বন্ধ করে দেয়। রোমা থেকে ডিফেন্ডার কোসটাস টিমিসিকাসকে ধারে আনতে ব্যর্থ হওয়ায় লিভারপুল রবার্টসনকে জানুয়ারিতে ছাড়তে চায়নি।

টটেনহ্যামের কোচ হিসেবে রবার্তো ডি জারবি নিয়োগ পাবার থেকেই এই লেফট-ব্যাককে দলে নেবার চেষ্টা করেছেন। এ সম্পর্কে ডি জারবি বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই আমি এন্ডির খেলা দেখে আসছি এবং তার খেলা আমি পছন্দ করি। তার মধ্যে অসাধারণ কৌশলগত দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্ব ও দলকে এগিয়ে নিয়ে যাবার মানসিতকা রয়েছে। আমরা এগুলোকে কাজে লাগাতে চাই। দীর্ঘদিন ধরে সর্বোচ্চ পর্যায়ে নিজেকে একজন বিজয়ী হিসেবে সে প্রমান করেছে। রবার্টসন আমাদের দলের জন্য একজন বড় খেলোয়াড় হয়ে উঠতে পারে, সেটা মাঠ কিংবা মাঠের বাইরে যেখানেই হোক না কেন।’

এই মুহূর্তে রবার্টসনের মূল লক্ষ্য বিশ্বকাপে স্কটল্যান্ডের অধিনায়ত্ব করা। আগস্টে ঘরোয়া মৌসুম শুরু হবার আগে তিনি টটেনহ্যামে যোগ দিবেন।

স্কটল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্প থেকে এক ভিডিও বার্তায় রবার্টসন বলেছেন, ‘আমি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ প্রস্তুতিতে রয়েছি। কিন্তু আমি তোমাদের কাছে দ্রুত ও সংক্ষিপ্ত একটি বার্তায় বলতে চাই, তোমাদের দলে খেলার অপেক্ষা শেষ হচ্ছেনা। প্রথমবারের মত টটেনহ্যামের স্টেডিয়ামে খেলতে মুখিয়ে আছি। আগামী মৌসুমটা দুর্দান্ত কাটবে আশা করছি।’

ডি জারবির মূল একাদশে লেফট-ব্যাক পজিশনে রবার্টসনকে পরীক্ষীত ডেসটিনি উদোগির সাথে লড়াই করেই আসতে হবে।

টটেনহ্যামের স্পোর্টিং ডিরেক্টর জোহান ল্যাং বলেছেন, ‘“সবার আগে তিনি একজন অসাধারণ লেফট-ব্যাক, প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় যিনি আমাদের দলকে আরও শক্তিশালী করবেন। এছাড়া তার দক্ষতা, ব্যক্তিত্ব এবং নেতৃত্বের গুণাবলি পুরো ক্যারিয়ার জুড়ে স্পষ্ট ছিল। তিনি নিয়মিতভাবে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করেছেন এবং বড় বড় শিরোপা জিতেছেন।

অ্যান্ডির পেশাদারিত্ব ও নিবেদন আমাদের দলের উন্নয়নে অমূল্য ভূমিকা রাখবে। পাশাপাশি ক্লাবে আবারও সাফল্য ফিরিয়ে আনার যে উচ্চাকাঙ্খা ও দৃঢ় সংকল্প আমাদের রয়েছে, তিনিও তা ভাগ করে নিবেন বলেই আশা করছি।”

লিভারপুলের সফল মেয়াদে রবার্টসন দুইবার প্রিমিয়ার লিগ, দুইবার লিগ ও একবার এফএ কাপের শিরোপা জয় করেছেন। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রেডস দলেরও সদস্য ছিলেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম

আপডেট টাইম : ১২:০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬