ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

নওগাঁর ধামইরহাট উপজেলায়

প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহারের নগদ অর্থ বিতরণে ব্যাপক অনিয়ম, ও প্রকৃত দুস্থদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্তের দাবিতে স্থানীয় ভুক্তভোগী মিসকিন ও ভিক্ষুকরা রাস্তায় নেমে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজ শুক্রবার দুপুর ৩ টার সময় উপজেলার সর্বস্তরের বঞ্চিত দুস্থ ও ভিক্ষুকরা ধামইরহাট উপজেলা পরিষদের সামনে জড়ো হন। সেখানে তারা এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রশান্ত চক্রবর্তীর বাসভবনে গিয়ে ইউএনও-র কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের  ত্রান ও  কল্যান তহবিল থেকে এলাকার অসহায়, দুস্থ ও ভিক্ষুক শ্রেণির মানুষের নিকট ঈদ উপহার নগদ টাকা  জাতীয় সংসদ সদস্যের মাধ্যমে এই অনুদান বিতরণের জন্য বরাদ্দ দেয়। ভিক্ষুকরা দাবি করেন “আমরাইতো অসহায়, দুস্থ্য অথচ আমরা পেলাম না।”
বক্তারা আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন, কিন্তু আমরা যারা প্রকৃত ভিক্ষুক ও দুস্থ, তারা কিছুই পাইনি। আমাদের অধিকার হরণ করা হয়েছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী ভুক্তভোগীদের কাছ থেকে স্মারকপ্রদান গ্রহণের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মিসকিনদের জন্য সরকারি কোন বরাদ্দ আমার কাছে আসে নাই স্মারকলিপি গ্রহণ করেছি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : ০৪:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬