ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর উড়ে আসা ইরানের দুটি ড্রোনে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা দাবি করেছে, এসব ড্রোন হরমুজে জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলছিল।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেনটকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সেনটকমের বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে মোতায়েনরত মার্কিন বাহিনী আন্তর্জাতিক নৌ-যান চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা ইরানের দুটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ (আত্মঘাতী ড্রোন) সফলভাবে ভূপাতিত করেছে। তবে হরমুজ প্রণালীর ঠিক কোন অংশে এই অভিযান চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

মার্কিন সামরিক প্রশাসন সাফ জানিয়েছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের যেকোনো ধরনের বৈরী আচরণ ও আগ্রাসন প্রতিরোধে তাদের বাহিনী সার্বক্ষণিক উচ্চ সতর্কাবস্থায় (হাই অ্যালার্ট) রয়েছে এবং তারা নৌ-পথের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

উল্লেখ, হরমুজ প্রণালীতে ড্রোন ভূপাতিত করার ঘটনা এটিই প্রথম নয়। এর মাত্র এক দিন আগেই (শুক্রবার) একই এলাকায় আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ওপর বড় ধরনের হুমকির সৃষ্টি করায় আরও ৪টি ইরানি ড্রোন ধ্বংস করেছিল মার্কিন বাহিনী। এর জবাবে মার্কিন সেনারা ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্টেশনগুলোতেও পাল্টা হামলা চালায়। গত শুক্রবার ও শনিবার মিলিয়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মোট ৬টি ইরানি ড্রোন ভূপাতিত করার এই ঘটনা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ১২:০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬