ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

মকবুল হোসেনঃ
ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

দেশব্যাপী বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনী মনোভাব বিকাশের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহে তিন দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা ২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় জেলা পরিষদ প্রাঙ্গণ, ভাষা শহীদ আব্দুল জব্বার মিলায়তনে আজ ৯ জুন মঙ্গলবার এর উদ্বোধন হয়।

ময়মনসিংহ অতিরিক্ত বিভাগ কমিশনার জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ।

প্রধান অতিথি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনধারা পরিবর্তন করে দিচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির সুফল আমাদের জীবনকে করেছে অবিশ্বাস্য রকমের সহজ, নিরাপদ এবং গতিশীল। কোনো দেশকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে হলে অবশ্যই সে দেশে বিজ্ঞান চর্চা ও প্রযুক্তির বিকাশ করা জরুরি।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা আয়োজনগুলোকে গতানুগতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রকৃতপক্ষেই বিজ্ঞান চর্চা ও প্রযুক্তি বিকাশের জন্য কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার বিজ্ঞান চর্চা ও প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিকতার সাথে সহযোগিতা ও কাজ করে যাচ্ছে। গবেষণা ও সৃজনশীল কাজে আমাদের তরুণ ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে হবে।

পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধতা না রেখে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে, যাতে করে আমরা নিজের ও দেশের কল্যাণ এবং পৃথিবীর কল্যাণে কাজে লাগতে পারি।

সভাপতি বলেন, বিজ্ঞান মেলার মতো এসব অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিভা বিকাশের একটি সুযোগ পেয়ে থাকে। এই প্রতিভাগুলোকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের তাদেরকে আরো উৎসাহিত এবং সহযোগিতা করতে হবে।

আজকে যেসব শিক্ষার্থী এই অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন জেলা থেকে তাদের প্রকল্প নিয়ে এসেছে , হতে পারে এখান থেকে যেকোন একটি প্রকল্প আমাদের দেশ, জাতি এবং বিশ্বের কাজে লাগতে পারে। তাই আমাদের যার যার অবস্থান থেকে গবেষণা ও প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে অরোও উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

আপডেট টাইম : ০৬:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬