ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

মে মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে গত মে মাসে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ ও ২৯ মে দুই দফায় আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেটড থেকে পাইপলাইনের মাধ্যমে এ পরিমাণ পরিশোধিত ডিজেল দেশে আনা হয়। একইভাবে চলতি জুন মাসেও আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে।

জানতে চাইলে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডেপুটি ম্যানেজার (অপারেশনস) মো. হাবিবুর রহমান বাসস’কে বলেন, মে মাসে দুই দফায় ৪ হাজার করে মোট ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। আমন মৌসুমকে সামনে রেখে জুন মাসেও সমপরিমাণ ডিজেল আমদানি করা হবে।

তিনি বলেন, সেচ মৌসুমে উত্তরাঞ্চলে ডিজেলের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে থাকে। প্রতি সপ্তাহে প্রায় ২ হাজার মেট্রিক টন হিসেবে মাসে প্রায় ৮ হাজার মেট্রিক টন ডিজেলের প্রয়োজন হবে। এ চাহিদা বিবেচনায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কাছে প্রয়োজনীয় চাহিদাপত্র ইতোমধ্যেই পাঠানো হয়েছে।

হাবিবুর রহমান আরও বলেন, পাইপলাইনের পাশাপাশি রেলওয়ে ওয়াগনের মাধ্যমেও নিয়মিত জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রয়েছে। ফলে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।

এদিকে বিপিসি সূত্রে জানা গেছে, চলতি জুন মাসেও ভারত থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।

উল্লেখ্য, এর আগে গত এপ্রিল মাসে ভারত থেকে ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করা হয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

মে মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

আপডেট টাইম : ০৯:৪৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬