ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ ডাচ ডিফেন্ডারের

ক্রীড়া ডেস্ক: সময়মতো কুঁচকির চোট কাটিয়ে উঠতে না পারায় বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল নেদারল্যান্ডস ডিফেন্ডার জুরিয়েন টিম্বারের।

২৪ বছর বয়সী টিম্বারের বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে পড়ার কথা নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

মেডিকেল স্টাফদের সঙ্গে আলোচনা করে এই ডিফেন্ডারকে বিশ্বকাপে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উজবেকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর নেদারল্যান্ডসের প্রাক-প্রস্তুতি শিবির ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন টিম্বার।’

২০২১ সালের জুনে অভিষেকের পর নেদারল্যান্ডসের হয়ে ২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন টিম্বার। আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে ছন্দে থাকলেও, বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হলো না তার।

টিম্বারের পরিবর্তে নেদারল্যান্ডস বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন ২৫ বছর বয়সি ফুটবলার লুটশারেল গেরট্রুইডা।

বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস। এই গ্রুপে ডাচদের প্রতিপক্ষ জাপান, সুইডেন ও তিউনিসিয়া।

১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নেদারল্যান্ডস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ ডাচ ডিফেন্ডারের

আপডেট টাইম : ০৯:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬