ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী,- ডা. এজেডএম জাহিদ শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

ডেঙ্গু রোগী ২৪ ঘণ্টায় ভর্তি ১৭০৬

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ডেঙ্গু জ্বরের ভয়াবহতা কমছেই না। প্রতিনিয়তই বেড়েই চলছে মশাবাহিত এই রোগী আক্রান্তের সংখ্যা।

শনিবার সকাল আটটা থেকে আজ রবিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আক্রান্ত এক হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে শুধু ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৪ জন।

ঢাকায় গত মে মাসের শেষ দিকে ডেঙ্গু দেখা দেয়, ওই মাসে মশাবাহিত এই রোগে আক্রান্ত হন ১৯৩ জন। পরের মাস জুনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে হয় এক হাজার ৮৮৪ জন। জুলাইয়ে এই সংখ্যা পৌঁছায় ১৬ হাজার ২৫৩ জন। ওই সময় ডেঙ্গু নিয়ে চারদিকে আলোচনার প্রেক্ষাপটে এই রোগের জীবাণুবাহী এডিস মশা নিধনে নানামুখী তৎপরতা নেওয়ার কথা জানায় ঢাকার দুই সিটি করপোরেশন।

তবে এরপর থেকে ধারাবাহিকভাবে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, আগস্টের প্রথম দিক থেকেই দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা হাজারের ঘর ছাড়িয়ে দুই হাজারের বেশি হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৮ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ১৮২ জন। এরমধ্যে আগস্টের এই কয়দিনেই প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭২১ জন।

সরকারি হিসাবে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যুর তথ্য জানানো হলেও বেসরকারিভাবে এই সংখ্যা শতাধিক বলে জানানো হয়।

গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪৫ হাজার রোগী। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশের হাসপাতালগুলোতে বর্তমানে ৭ হাজার ১৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৩ হাজার ৬৬৮ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না

ডেঙ্গু রোগী ২৪ ঘণ্টায় ভর্তি ১৭০৬

আপডেট টাইম : ০১:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯