ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়! বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি গাজীপুরের তৈরি পোশাক কারখানাগুলো বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে এনে দিয়েছে অভূতপূর্ব সফলতা বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দু’টি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্থলবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়

রেলওয়ের ব্যর্থতা নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: চলতি বছরের জুনে মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃনগর উপবন এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়, এতে অন্তত পাঁচজন নিহত হন

মৌলভীবাজারের কুলাউরার বরমচালের বড়ছড়া ব্রিজে ট্রেন দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এ দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে আগামী ২৪ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ (সোমবার) এ আদেশ দেন।

একইসাথে রেলওয়ের রাস্তার ব্রিজ ও কালভার্ট মেরামতে রেলওয়ে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্ট।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম।

মৌলভীবাজারের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ জনস্বার্থে রিটটি করেছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের জুনে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেসের একটি ট্রেন কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে বড়ছড়া ব্রিজের ওপর মারাত্মক দুর্ঘটনায় পড়ে। এতে অন্তত পাঁচজন নিহত হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি

রেলওয়ের ব্যর্থতা নিয়ে রুল

আপডেট টাইম : ০১:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯