ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

দিনাজপুরের বিরামপুরে উপজেলার কুন্দনহাটে প্রকাশ্যে হামলা, টাকা মোবাইল ছিনতাইয়ের অভিযোগ: যুবক হাসপাতালে ভর্তি

মোঃ নয়ন মিয়া দিনাজপুর
জেলা প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলার কুন্দনহাট এলাকায় প্রকাশ্যে এক যুবকের ওপর হামলা,মারধর,ছিনতাই এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনায় আহত যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৩ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে কুন্দনহাট এলাকার বাসিন্দা মোঃ শিমুল (৩৭) তার চাচা মোঃ সরোয়ার্দী হোসেন হিটলারকে সঙ্গে নিয়ে ট্রাক্টরের যন্ত্রাংশ কিনতে মোটরসাইকেলে করে বিরামপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে কুন্দনগ্রামে একটি রাইস মিলের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা লোহার পাইপ,লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে শিমুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার চাচাকেও মারধর করা হয়। এ সময় শিমুলের প্যান্টের পকেটে থাকা ট্রাক্টরের যন্ত্রাংশ কেনার জন্য রাখা নগদ ৮০ হাজার টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষ দর্শীদের উপস্থিতিতে হামলাকারীরা ভবিষ্যতে সুযোগ পেলে শিমুলকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহত শিমুলকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তার মাথার ক্ষতস্থানে সেলাই প্রদান করেন।বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের দাবি,হামলা কারীরা এখনও এলাকায় প্রভাব বিস্তার করে চলেছে এবং যেকোনো সময় আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে বিরামপুর থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুরে উপজেলার কুন্দনহাটে প্রকাশ্যে হামলা, টাকা মোবাইল ছিনতাইয়ের অভিযোগ: যুবক হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৬:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬