ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে বসিলা ব্রিজের নিচে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

রিপোর্টার: শাফায়েত হোসেন

রাজধানীর মোহাম্মদপুর এলাকার বসিলা ব্রিজের নিচে নদীসংলগ্ন লঞ্চঘাট এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা বিষয়টি দ্রুত আশপাশে জানায়। পরে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মরদেহটি উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি শিক্ষার্থীর কলেজ আইডি কার্ডও পাওয়া গেছে বলে স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন। তবে আইডি কার্ডটির সঙ্গে মরদেহের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের মধ্যে মরদেহটি কীভাবে সেখানে এলো, নিহত ব্যক্তি কে এবং মৃত্যুর কারণ কী—এ নিয়ে নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে এখন পর্যন্ত নিহতের পরিচয় বা মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে বসিলা ব্রিজের নিচে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

আপডেট টাইম : ১১:৪৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬