ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

ক্রীড়া ডেস্ক: নবাগত কেপ ভার্দের বিপক্ষে পয়েন্ট হারানোর মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে স্পেন। আটালান্টায় অনুষ্ঠিত গ্রুপ-এইচ’র প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র করতে বাধ্য হয়েছে ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা।

বার্সেলোনার সুপারস্টার লামিন ইয়ামাল মূল দলে ছিলেন না। প্রায় দুই মাস যাবত ফিটনেস সমস্যায় ভুগতে থাকা ইয়ামালকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাননি স্প্যানিশ কোচ লুইস ডি লা ফুয়েন্তে। সে কারনেই দ্বিতীয়ার্ধে তাকে বদলী হিসেবে নামানো হয়। যদিও কেপ ভার্দের জেদী রক্ষনভাগের বিপরীতে মোটেই সুবিধা করতে পারেনি ইয়ামালসহ পুরো আক্রমণভাগ।

২০১০ সালে প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তোলার পর স্পেন এখনও পর্যন্ত নক আউট পর্বে কোন ম্যাচ জিততে পারেনি। বলের দখল নিজেদেওর কাছে রেখেও তা কাজে লাগাতে না পারার অক্ষমতা ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে তাদের হতাশাজনক বিদায়ের কথা মনে করিয়ে দেয়। অথচ কোচ ডি লা ফুয়েন্তে দাবী জানিয়েছিলেন এবারের আসরে স্পেন সেরা দল নিয়ে মাঠে নামছে। টুর্নামেন্টের আগেই স্পেনের গায়ে ফেবারিটের তকমাও লেগে গিয়েছিল।

কিন্তু আজকের ম্যাচের পর আরও একবার প্রমানিত হলো বিশ্বকাপে সফলতার জন্য ইয়ামাল ও নিকো উইলিয়ামসের পারফর্ম করাটা জরুরী। উইলিয়ামসও ইনজুরিতে ভুগছেন। যে কারনে ৮৭ মিনিট পর্যন্ত তিনি বদল বেঞ্চেই ছিলেন।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৬৭ নম্বরে থাকা কেপ ভার্দে এবারই প্রথম বিশ্ব মঞ্চে খেলতে এসেছে। প্রথম ম্যাচেই তারা পাঁচ লাখের অল্প কিছু বেশী জনগনের দেশকে গর্বিত করেছে।

অন্যান্য কিছু দলকে যেখানে খেলতে হয়েছে প্রচন্ড গরমের মধ্যে সেখানে তার বিপরীতে গিয়ে আটালান্টার অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে স্পেনের স্বাভাবিক খেলা ব্যহত হয়েছে, এমন অযুহাতও কাজে দেয়নি। এই ধরনের স্টেডিয়ামে বরং হাইড্রেশন ব্রেকের সময় দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে।

বিরতির ছয় মিনিট আগে স্পেন সত্যিকার অর্থেই কিছুটা বিপদজনক হয়ে উঠেছিল। মার্ক কুকুরেলার ক্রসে ফেরান তোরেসের শট ক্রসবারে লাগে। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা কোনমতে তা রুখে দিলে মিকেল ওয়ারজবালের হেড বারের উপর দিয়ে চলে যায়। পরের মুহূর্তে তোরেস আবারও ভোজিনহোকে পরীক্ষায় ফেলেন। কর্ণার থেকে অমারিক লাপোর্তের হেড ভোজিনহো কোনমতে বাইরে পাঠান।

বিরতির পরও কেপ ভার্দে নিজেদের শক্তিশালী রক্ষনভাগ দিয়ে স্পেনকে আটকে রাখে। দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের সময় ইয়ামাল মাঠে নামেন। টুর্নামেন্টের অন্যতম বড় তারকা হিসেবে স্বাভাবিক ভাবেই লাইমলাইটটা ছিল ইয়ামালকে ঘিড়েই। মাঠে নেমেই তার একটি এ্যাসিস্টে আরেক বদলী খেলোয়াড় মিকেল মেরিনো সুযোগ হাতছাড়া করেন। ওয়ারজাবালের ডিফ্লেকটেড শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। শেষ মিনিটে ডানি বোরজেস অল্পের জন্য স্প্যানিশ গোলরক্ষক উনাই সাইমনকে পরাস্ত করতে ব্যর্থ হন।

আগামী রোববার পরবর্তী ম্যাচে স্পেনের প্রতিপক্ষ সৌদি আরব, কেপ ভার্দে খেলবে উরুগুয়ের বিপক্ষে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

আপডেট টাইম : ১২:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬