ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের জ্বালানি খাতের বৃহৎ প্রতিষ্ঠান রেপসল ভেনিজুয়েলায় হালকা অপরিশোধিত তেলের একটি ক্ষেত্র অনুসন্ধানে চুক্তি সই করেছে। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদের দেশ ভেনিজুয়েলার একটি প্রধান তেল উৎপাদন এলাকায় মঙ্গলবার (১৬ জুন) এ চুক্তি সম্পন্ন হয়।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ দেশটির হাইড্রোকার্বন খাত বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ওয়াশিংটনের চাপের মুখে তিনি এ খাতে সংসদে সংস্কার আইন পাস করান।

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রেপসলের সঙ্গে নতুন চুক্তির আওতায় দেশটির তেলসমৃদ্ধ উত্তর-পশ্চিমাঞ্চলে মারাকাইবো হ্রদের পূর্ব তীরে অবস্থিত একটি হালকা অপরিশোধিত তেলের ক্ষেত্র অনুসন্ধান করা হবে।

কোম্পানিটি গত এপ্রিলে ভেনেজুয়েলায় তাদের কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়ে সম্মত হয়েছিল।

রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ’র সভাপতি হেক্টর ওব্রেগন পেরেজ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে বলেন, ‘এবার গ্যাসের পাশাপাশি তেল খাতেও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি।’

রেপসলের প্রধান নির্বাহী কর্মকর্তা জোসু জন ইমাজ সান বলেন, ‘ভেনেজুয়েলায় বিনিয়োগে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রড্রিগেজ বলেন, কঠিন সময়েও রেপসল ভেনেজুয়েলার প্রতি তাদের অঙ্গীকার বজায় রেখেছে।

তিনি আরও বলেন, ‘রেপসলের জন্য ভেনেজুয়েলার দরজা খোলা রয়েছে। তারা এখানে তাদের বিনিয়োগ আরও সম্প্রসারণ করতে পারবে। নতুন পরিস্থিতিতে সেই বিনিয়োগের নিশ্চয়তাও দেওয়া হচ্ছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

আপডেট টাইম : ১২:৫৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬