ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম।

রিপোর্টার: শাফায়েত হোসেন
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহার পেয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, আমি একজন সাধারণ পুলিশ কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রী আমার জন্য যে উপহার পাঠিয়েছেন, তা আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা। যার কারণে কর্মক্ষেত্রে আমার দায়িত্ব আরো অনেকগুনে বেড়ে গেল। পুলিশে যোগদানের পর একজন ওসি হিসেবে রাষ্ট্রের প্রধানের কাছ থেকে এভাবে মূল্যায়ন পাব ,এটা কখনো কল্পনা করিনি।
তিনি আরও বলেন, পুলিশ পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সব সময় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব। নিজের জীবন বাজি রেখে হলেও দেশের মানুষেরও পাশে থাকব।
ওসি জাহিদ বলেন, “আমরা সবাই মানুষ ,এটাই সবচেয়ে বড় পরিচয়। মানুষের জন্য কাজ করাই আমাদের দায়িত্ব। আমি যে থানাতেই দায়িত্ব পালন করি না কেন, পুলিশের এই পোশাকের মর্যাদা রক্ষা করব এবং দায়িত্বের সঙ্গে কখনো আপস করব না।
তিনি জানান, গত ১৬ জুন ২০২৬ তারিখে আদাবর থানা এলাকায় এবং তুরাগ হাউজিং এলাকার ডেল্টা গার্মেন্টস সংলগ্ন একটি পরিত্যক্ত প্লটে অভিযান পরিচালনার সময় একদল ছিনতাইকারীর হামলার শিকার হন। হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে তিনি আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি জাহিদ বলেন, “পুলিশ জীবনে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছি। বহু অপরাধী দেখেছি, তবে এই প্রথম সন্ত্রাসীদের সরাসরি হামলার শিকার হলাম। যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরো জানান দেশটা যেহেতু আমাদের সকলের, আমাদের সন্তানরা এদেশেই থাকবে । তাই সমাজের মাদক, ছিনতাই,চাঁদাবাজি ও কিশোর অপরাধ সহ সমাজে ঘটে যাওয়া অন্যান্য অপরাধ নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম।

আপডেট টাইম : ১০:৫৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬