ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এবার উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নজর কাড়ে কেপ ভার্দে। ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আলোচনায় আসে দলটি। এরপরেই উরুগুয়ের বিপক্ষেও ২-২ গোলে ড্র করে তারা। টানা দুই ম্যাচে ড্র করে নকআউট পর্বের দৌড়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে কেপ ভার্দে।

২১ মিনিটে কেভিন পিনার গোলে এগিয়ে যায় কেপ ভার্দে।প্রথমার্ধের ৪৪ মিনিটে মাক্সি আরাউহোর গোলে সমতা ফেরে। হাফ টাইমের ঠিক আগে উরুগুয়েকে এগিয়ে নেন আউতি কানোবিও। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে বদলি নেমে কেপ ভার্দেকে সমতায় ফেরান এলিও ভ্যারেলা।

বিশ্বকাপে অভিষেক আসরে প্রথম দুই ম্যাচেই অপরাজিত রইল চার হাজার বর্গকিলোমিটার আয়তন আর মাত্র পাঁচ লাখ ৯৩ হাজার জনসংখ্যার দেশটি।

প্রথম ম্যাচে ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহার অবিশ্বাস্য পারফরম্যান্সে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। এবার দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও রুখে দিল তারা।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্পেন। ২ পয়েন্ট করে নিয়ে উরুগুয়ে দুইয়ে ও কেপ ভার্দে তিনে আছে। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে সৌদি আরব।

ম্যাচে ৬৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৭ শট নিয়ে গোলের দুটিই শুধু লক্ষ্যে রাখতে পারে উরুগুয়ে। কেপ ভার্দের ১২ শটের চারটি লক্ষ্যে ছিল।

শেষ রাউন্ডে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে উরুগুয়ে খেলবে স্পেনের বিপক্ষে, একই সময়ে সৌদি আরবের মুখোমুখি হবে কেপ ভার্দে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

এবার উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

আপডেট টাইম : ০৩:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬