ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রেমিকের সঙ্গে পালিয়ে ঢাকায় এসে খুন

ডেস্ক : রাজধানীর কমলাপুর রেলস্টেশনে একটি পরিত্যক্ত বগি থেকে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আসমা আক্তার (১৭) নামে ওই ছাত্রীর গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তার গলায় ওড়না দিয়ে গিট লাগানো ছিল।
সোমবার দুপুরে ঢাকা রেলওয়ে থানা পুলিশ বলাকা কমিউটার ট্রেনের পরিত্যক্ত বগি থেকে আসমার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আসমার বাড়ি পঞ্চগড়ে। রোববার সকালে প্রেমের সম্পর্কের জেরে বাধন নামে এক তরুণের সঙ্গে পালিয়ে পঞ্চগড় থেকে ঢাকায় আসে আসমা। ঢাকা এসেই সে খুন হলো। ধারণা করা হচ্ছে, প্রেমিক বাধন সহযোগীদের নিয়ে আসমাকে হত্যা করে পালিয়েছে। আসমার লাশ বলাকা কমিউটার ট্রেনের পরিত্যক্ত বগির টয়লেটে পড়েছিল। এখানে আসমা কীভাবে এলো এবং কারা তাকে নিয়ে এসেছে তা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা হবে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও পরিবার জানায়, আসমা পঞ্চগড়ের কোনাপাড়ার আবদুর রাজ্জাকের মেয়ে। সে স্থানীয় খান বাহাদুর মাদ্রাসা থেকে এবার দাখিল (এসএসপি সমমান) পাশ করেছে। রোববার সকাল ১০টার পর পঞ্চগড়ের বাসা থেকে নিখোঁজ হয়। একই সময় আসমার প্রেমিক বাধনও নিখোঁজ হয়। পর বিভিন্ন সূত্রে পরিবার নিশ্চিত হয় বাধনের সঙ্গে পালিয়েছে আসমা।

চাচা রাজু আহমেদ বলেন, আসমার ডায়েরি দেখে আমরা নিশ্চিত হগই বাধনের সঙ্গে সে পালিয়েছে। একদিন পর খবর পেলাম পুলিশ তার লা’শ উদ্ধার করেছে। ঢাকায় এসে আমি লা’শ শনাক্ত করেছি।

রেলওয়ে পুলিশের ঢাকা সার্কেলের এএসপি ওমর ফারুক বলেন, লাশ দেখে আমরা নিশ্চিত আসমাকে হত্যা করা হয়েছে। এই হত্যার সঙ্গে তার প্রেমিক বাধন জড়িত বলে আমরা ধারণা করছি। বাধনের সঙ্গে সহযোগীও থাকতে পারে। তারা কীভাবে রেলস্টেশনের পরিত্যক্ত বগিতে গিয়েছে সেটি জানতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। বাধনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

প্রেমিকের সঙ্গে পালিয়ে ঢাকায় এসে খুন

আপডেট টাইম : ১১:১৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯