ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

যশোরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন

মামুন হোসেন যশোর, প্রতিনিধি।

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ উপলক্ষে যশোর জেলায় প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্সে এ কার্যক্রম শুরু হয়। জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
দিনের শুরুতেই পুলিশ সুপার নিয়োগ কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাইকরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে সচেতনতামূলক বক্তব্যও রাখেন।
পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হবে। তিনি প্রার্থীদের কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়ার আহ্বান জানান।
প্রথম দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে ব্রিফিং করেন তিনি। একই সঙ্গে দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত প্রতিনিধিরা এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

যশোরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন

আপডেট টাইম : ০৭:২৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬