ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

করিডোরে বাংলাদেশ যুক্ত হলে, ২৪ ঘন্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী দিনে বাংলাদেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, চট্টগ্রামে ৮০০ একরের একটি চাইনিজ শিল্প পার্ক স্থাপনের ব্যাপারে কিছুদিন আগেই মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২৭ জুন) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবং এর আগে সিলেট জেলা আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, চীন ইতোমধ্যে বাংলাদেশের সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এখন বাংলাদেশের কৌশল হচ্ছে, দেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণ করা। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের ফলে আগামী দিনে বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, চট্টগ্রামে ৮০০ একর জমির ওপর একটি চাইনিজ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে সম্প্রতি মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী চীনের শীর্ষ নেতৃত্ব ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন, যা ভবিষ্যতে বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সিলেট শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করা হয়েছে।

আইনজীবী সমিতির অনুষ্ঠানে তিনি বলেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ আইনজীবী গড়ে তুলতে সিলেট জেলা আইনজীবী সমিতির জন্য নতুন ভবনের পাশাপাশি আধুনিক প্রশিক্ষণব্যবস্থা চালুর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইনবিষয়ক গবেষণা, কেস স্টাডি বিশ্লেষণ এবং আদালতে কার্যকর উপস্থাপনা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আইনজীবীদের দক্ষতা আরও বাড়ানো সম্ভব।

এ সময় অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন সংসদে উত্থাপনের কথাও জানান বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি মাদক-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

করিডোরে বাংলাদেশ যুক্ত হলে, ২৪ ঘন্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ১০:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬