ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

জাইকা-সহায়তাপ্রাপ্ত আরবান বিল্ডিং সেফটি প্রকল্পে ঋণ বিতরণের শর্ত শিথিল

নিজস্ব প্রতিবেদক: ‎তৈরি পোশাক (আরএমজি) খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বাস্তবায়নাধীন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) সহায়তাপ্রাপ্ত আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট (ইউবিএসপি)-এর আওতায় ঋণ বিতরণের একটি গুরুত্বপূর্ণ শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে প্রকল্পে অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো আগের তুলনায় বেশি খেলাপি ঋণ (এনপিএল) থাকলেও প্রকল্পের আওতায় অর্থায়নের সুযোগ পাবে।

এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার প্রকল্পটির কম্পোনেন্ট-১-এর আওতায় ‘আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট (বিডি-পি৮৪)’-এর পরিচালনা নির্দেশিকা (অপারেটিং গাইডলাইন) সংশোধন করে একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুযায়ী, পরিচালনা নির্দেশিকার ৪.১(৬) ধারা সংশোধন করে অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের জন্য খেলাপি ঋণের হার সর্বোচ্চ ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ভবন নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমে অর্থায়নে সক্ষম আর্থিক প্রতিষ্ঠানের পরিধি বাড়িয়ে প্রকল্পের বাস্তবায়ন আরও গতিশীল করতেই এ সংশোধন আনা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, নতুন এ সিদ্ধান্তের ফলে কারখানার সংস্কার, নিরাপত্তা উন্নয়ন এবং কর্মপরিবেশের মানোন্নয়নমূলক কার্যক্রমে ঋণ বিতরণ দ্রুততর হবে। এর মাধ্যমে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে কর্মক্ষেত্রের নিরাপত্তা আরও জোরদার হবে।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি) জাইকার প্রকল্প বাস্তবায়ন ইউনিটের (পিআইইউ) সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সার্কুলারে অংশগ্রহণকারী সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সংশোধিত বিধান অবিলম্বে তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, সংশোধিত এ বিধান ছাড়া পরিচালনা নির্দেশিকার অন্যান্য সব শর্ত ও বিধান অপরিবর্তিত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

জাইকা-সহায়তাপ্রাপ্ত আরবান বিল্ডিং সেফটি প্রকল্পে ঋণ বিতরণের শর্ত শিথিল

আপডেট টাইম : ০৯:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬