ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

আমেরিকায় নিজের স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক: সিনেমার পাশাপাশি ক্রিকেটেও নিজের অবস্থান আরও শক্ত করলেন বলিউড বাদশা শাহরুখ খান। যুক্তরাষ্ট্রে নিজের দলের জন্য নতুন ক্রিকেট স্টেডিয়াম চালু করেছেন তিনি। এই স্টেডিয়ামকে বৈশ্বিক ক্রিকেট অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এর মধ্যে মেজর লিগ ক্রিকেট হলো যুক্তরাষ্ট্রের, সেখানে শাহরুখের দলের নাম ‘লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স’। এই দলের জন্যই লস অ্যাঞ্জেলসে স্টেডিয়াম চালু করলেন অভিনেতা। যেটাকে বৈশ্বিক ক্রিকেট অঙ্গনে বড় মাইলফলক বিবেচনা করা হচ্ছে।

‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ স্টেডিয়ামটি রয়েছে ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স  কমপ্লেক্সে। এটি দলটির হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে। গতকাল এক ভিডিও বার্তায় সুখবরটি জানিয়েছেন শাহরুখ। তার কাছেও এটি এক স্বপ্নজয়ের মত।

শাহরুখ বলেন, ‘এর শুরুটা হয়েছিল একটা স্বপ্নের মতো, আজ তা বাস্তবে রূপ নিলো। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। কেবল ক্রীড়াই নয়, এই মাঠ বিনোদন এবং পরিবারের জন্যও।’

জানা গেছে, স্টেডিয়ামটির পরিচালনায় রয়েছে শাহরুখ খানের প্রতিষ্ঠান। তবে জমি ও অবকাঠামোর মালিকানায় আছে ফেয়ারপ্লেক্স (লস অ্যাঞ্জেলস কাউন্টি ফেয়ার অ্যাসোসিয়েশন)। তাদের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করেছে রাইট রাইডার্স গ্রুপ। এই গ্রুপে শাহরুখের অংশীদার অভিনেত্রী জুহি চাওলা ও শিল্পপতি জয় মেহতা।

বহু বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের উপস্থিতি বাড়িয়ে চলেছে নাইট রাইডার্স গ্রুপ। এই স্টেডিয়ামের মাধ্যমে যেন আরো দাপুটে অস্তিত্বের জানান দিলো গ্রুপটি।

এদিকে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দের তারকাবহুল এই ছবি মুক্তি পাবে ২৪ ডিসেম্বর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

আমেরিকায় নিজের স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

আপডেট টাইম : ০৯:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬