ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এনসিপির কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

কারওয়ান বাজার থেকে শীর্ষ সন্ত্রাসী ও তালিকাভুক্ত ছিনতাইকারী মহরম গ্রেপ্তার

সীমা আক্তার :

রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত ছিনতাইকারী ও শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মহরম ওরফে মহরম (৩০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

ডাকাতি-মাদকসহ ৭ মামলার আসামি গ্রেফতারকৃত মহরম।

শনিবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কারওয়ান বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়।

র‌্যাব জানায়, মহরম দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডাকাতি, দস্যুতা ও চোরাই মাল গ্রহণের একটি মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা এবং একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া হাতিরঝিল থানায় তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলা রয়েছে। সর্বমোট ৭টি মামলার আসামি সে।

র‌্যাব-২ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব-২-এর উপ-পরিচালক মিডিয়া মেজর এম মুবীন রহমান তাপস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদাবর, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকায় সন্ত্রাস, ছিনতাই, কিশোর গ্যাং, চাঁদাবাজি, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব-২-এর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ

কারওয়ান বাজার থেকে শীর্ষ সন্ত্রাসী ও তালিকাভুক্ত ছিনতাইকারী মহরম গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬