ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

মেয়াদোত্তীর্ণ-স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ৭ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা ।

মো:সুলতান মাহমুদঃ
স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের শ্রীপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল (নমুনা) ওষুধ বিক্রির দায়ে সাতটি ফার্মেসিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা অবৈধ ওষুধ ধ্বংস করা হয়েছে।

রোববার (৫জুলাই,) বেলা সাড়ে এগারোটা থেকে শুরু হওয়া এ অভিযান চলে দুপুর ২টা পর্যন্ত। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় তাঁর সাথে ছিলেন, ঔষধ প্রশাসনের গাজীপুরের তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এসব স্যাম্পল ওষুধ মূলত কোম্পানি থেকে চিকিৎসকদের জন্য বিনামূল্যে দেওয়া হয়, যা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

অভিযানকালে ওইসব ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ এবং বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ রাখার অপরাধে ‘ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ এর (খ)(গ)(ঘ) ধারায় শ্রীপুর সদরের ডিবি রোডে অবস্থিত জনসেবা ঔষধালয়’কে ২০ হাজার টাকা,শ্রীপুর রেলগেট এলাকার প্রত্যাশা মেডিকেল হল’কে ১০ হাজার টাকা,একই এলাকার নুর ফার্মেসীকে ১০ হাজার টাকা,তারেক মেডিক্যাল হল’কে ৫ হাজার টাকা, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার সাবাবা মেডিসিন কর্ণার’কে ১৫ হাজার টাকা, একই এলাকার তাওহীদ ড্রাগস হাউসকে ১৫ হাজার টাকা এবং জয়নাল আবেদীন মেডিক্যাল হল’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন,’ ‘স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবার সতর্কতামূলকভাবে তুলনামূলক কম জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধে জড়িতদের বিরুদ্ধে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

মেয়াদোত্তীর্ণ-স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ৭ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা ।

আপডেট টাইম : ১০:২১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬