ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার : নুরুল হক

 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, সরকার কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে অভিবাসন ব্যয় কমাতে আন্তরিকভাবে কাজ করছে।

আজ রোববার সন্ধ্যায় বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে যারা প্রশিক্ষণ সম্পন্ন করবেন, তাদের তথ্য নিয়ে একটি ডাটাবেজ তৈরি করা হবে। বৈদেশিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী ওই ডাটাবেজ থেকেই কর্মীদের বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্তরা এক্ষেত্রে সহজেই বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ পাবেন বলেও তিনি জানান।

নুরুল হক আরও বলেন, বর্তমানে বিদেশে কেয়ারগিভারের চাহিদা বাড়ছে। তাই এ বিষয়ে প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে এবং খুব শিগগিরই এ কার্যক্রম চালু করা হবে।

পাশাপাশি, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক কোটি মানুষের বৈদেশিক কর্মসংস্থানের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন টিটিসি পরিদর্শন করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের সক্ষমতা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত ও প্রশিক্ষণ সুবিধা আরও কীভাবে উন্নত করা যায়, তা মূল্যায়ন করা হচ্ছে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার : নুরুল হক

আপডেট টাইম : ১১:০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬