ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোলের খবর প্রকাশের পর এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ৫ জুলাই রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে কোনো ধরনের বিরোধ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রোববার (৫ জুলাই) রাতে নিজের ফেসবুক পোস্টে মুন্না বলেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সঙ্গে তার তিন দশকেরও বেশি সময়ের সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক এখনও আগের মতোই সুসম্পর্কের।

তিনি জানান, ১০টি বিভাগীয় সাংগঠনিক টিম সপ্তাহব্যাপী সাংগঠনিক কার্যক্রম শেষে ঢাকায় ফেরায় তাদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ায় সভা দীর্ঘায়িত হয়। পরে সবার সম্মতিতে সভা মুলতবি করে সোমবার বিকেল ৫টায় পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মুন্না আরও বলেন, গণতন্ত্রে তর্ক-বিতর্ক এবং পক্ষে-বিপক্ষে মতামত থাকতেই পারে। তবে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে কোনো ধরনের সমস্যা হয়নি। সভা শেষে তারা একসঙ্গেই নিচে নেমেছেন। এরপর তিনি নিজেই সাধারণ সম্পাদককে বিদায় জানিয়ে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে পল্টন মসজিদে আসরের নামাজ আদায় করতে যান। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সত্য নয় বলেও দাবি করেন তিনি।

এর আগে রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় যুবদলের জরুরি সভায় হট্টগোলের ঘটনা ঘটে। সদ্য ঘোষিত নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে আলোচনা চলাকালে সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে সভা স্থগিত করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন যুবদল সভাপতি

আপডেট টাইম : ০৩:৫৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬