ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

১৮ জুলাই মহাসমাবেশ করবে ইসলামী ব্যাংকের গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়া, ব্যাংক থেকে লুট হওয়া অর্থ উদ্ধার এবং গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আগামী ১৮ জুলাই রাজধানীর শাহবাগে জাতীয় গ্রাহক মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

সোমবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক।

তিনি বলেন, পূর্বে আমরা সাত দফা কর্মসূচি ঘোষণা করেছিলাম। কিন্তু আমাদের এসব দাবি এখনও বাস্তবায়ন করা হয়নি। অনতিবিলম্বে দাবি পূরণ করা না হলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো। তবে দাবি আদায়ে আগামী ৯ জুলাই ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে প্রেসক্লাব পর্যন্ত আমাদের বিক্ষোভ কর্মসূচি হবে। ১৪ জুলাই দেশের প্রত্যেক জেলা-শহরের ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন গ্রাহকরা। এর মধ্যেই আমাদের দাবি মেনে নেওয়া হবে বলে আশা করছি।

অধ্যাপক নুরুন্নবী বলেন, এসব কর্মসূচির পরও ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ঘোষণা না করলে আগামী ১৮ জুলাই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গ্রাহকদের নিয়ে আমরা জাতীয় মহাসমাবেশ করবো। এতে আমাদের সারাদেশের গ্রাহকরা অংশ নেবেন।

বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের একমাত্র লক্ষ্য ইসলামী ব্যাংকে সুশাসন, স্থিতিশীলতা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। এজন্যই আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন চাই।

সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি আ.ফ.ম ইউসুফ, অ্যাডভোকেট আবদুল বারীসহ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

১৮ জুলাই মহাসমাবেশ করবে ইসলামী ব্যাংকের গ্রাহকরা

আপডেট টাইম : ০৪:০১:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬