ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

যুক্তরাষ্ট্রের জন টি গডফ্রে সফর করলেন বাংলাদেশ

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সন্ত্রাসবাদ দমন বিষয়ক উপ-সমন্বয়কারী জন টি গডফ্রে গত ১৮ ও ১৯ আগস্ট বাংলাদেশ সফর করেন। তার এ সফরের লক্ষ্য ছিল বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং বাংলাদেশ ও এ অঞ্চলের অন্যান্য সন্ত্রাসবাদ দমন ও সহিংস উগ্রবাদ মোকাবিলা (সিটি/সিভিই) বিষয়ক কার্যক্রমে যুক্তদের সঙ্গে এসব বিষয়ে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং গডফ্রে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বাংলাদেশ ও এ অঞ্চলে সিটি/সিভিই কার্যক্রমের বিষয়ে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব নিয়ে আলোচনা করেন। আইন প্রয়োগ ও বিচার বিভাগের সঙ্গে সম্পর্কিত সিটি/সিভিই বিষয়ক দ্বিপাক্ষিক কার্যক্রমের বাস্তবায়ন পর্যালোচনা করতে বাংলাদেশের ‘অ্যান্টি টেররিজম ইউনিট’ এবং ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট’ এর সঙ্গেও জন গডফ্রে সাক্ষাত করেন।

তাদের আলোচনায় বাংলাদেশ ও এ অঞ্চলে উগ্রবাদ ছড়ানো ও উগ্রবাদী সংগঠনের সদস্য সংগ্রহ মোকাবিলা এবং কার্যকর সন্ত্রাসবাদ মোকাবিলা কৌশলের ক্ষেত্রে মানবাধিকার ও আইনের শাসনের গুরুত্বসহ বিভিন্ন পারস্পরিক উদ্বেগের বিষয় স্থান পায়।

রাষ্ট্রদূত মিলার ও উপ-সমন্বয়কারী গডফ্রে গবেষক মহল, মিডিয়া, এনজিও অন্যান্য ক্ষেত্রের সিটি/সিভিই বিশেষজ্ঞদের সঙ্গে একটি প্রাণবন্ত গোলটেবিল বৈঠকেও অংশ নেন। এতে তারা পরস্পরের কাছে বাংলাদেশ ও এ অঞ্চলে সন্ত্রাসবাদ বিষয়ক উদ্বেগগুলোর সমাধানের জন্য নীতিমালা, অগ্রাধিকারসমূহ ও সুপারিশ তুলে ধরেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

যুক্তরাষ্ট্রের জন টি গডফ্রে সফর করলেন বাংলাদেশ

আপডেট টাইম : ০৯:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯