ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

শ্রমিকদের দাবি না মানায় রাতেও অবস্থান

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিনা নোটিশে শ্যামলীর আলিফ গার্মেন্ট বন্ধ করে দেয়ার প্রতিবাদে মধ্যরাতেও প্রতিষ্ঠানটির অফিসে অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।

বুধবার দুপুরে গার্মেন্ট কর্তৃপক্ষের সাথে দফায় দফায় বৈঠক করলেও শ্রমিকদের দাবি না মানায় রাতেও অবস্থান করে স্লোগান দিচ্ছে তারা।
গার্মেন্ট শ্রমিক আব্দুল কুদ্দুস সিটিজেন নিউজকে বলেন, সারাদিন কয়েকবার বৈঠক করলেও তারা আমাদের দাবি মেনে নেয়নি। শ্রম আইন অনুযায়ী তারা আমাদের দাবি আদায়ে প্রস্তুত নয় বলে সাফ জানিয়ে দিয়েছে। তাই আমরাও রাতে এখানে অবস্থান করছি।

এদিকে রাত পৌনে ১টায় গার্মেন্টের বাইরে ৯টি জিপে দাংগা পুলিশ এসে ভিড় করেছে বলে সিটিজেন নিউজকে জানিয়েছে শ্রমিকরা।

শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- শ্রম আইন অনুযায়ী বিনা নোটিশে প্রতিষ্ঠান বন্ধ করলে ১২০ কর্মদিবসের আগাম বেতন, চলতি মাসের বেতন, ছুটি না কাটানোর পাওনা (আর্ন লিভ) এবং যে যতদিন চাকরি করেছে, সেই হিসাবে সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।

এর আগে বুধবার সকালে একই দাবিতে শ্যামলীর সড়ক অবরোধ করে কয়েক ঘণ্টা পর ছেড়ে দেয় তারা। দুপুর ১২টায় পুলিশের মধ্যস্ততায় মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসে শ্রমিকদের একটি প্রতিনিধি দল। তবে বৈঠকে প্রতিষ্ঠানটি শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করতে রাজি না হওয়ায় শ্রমিকরা প্রতিষ্ঠান থেকে বের হননি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

শ্রমিকদের দাবি না মানায় রাতেও অবস্থান

আপডেট টাইম : ১০:৩৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯