ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ওসি শাহিন মিয়ার তত্ত্বাবধানে অভিযানে চোরাই গরুসহ আসামি গ্রেপ্তার, আটক আরও ৪

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই গাভী গরুসহ এক চুরি মামলার আসামি এবং অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট পাঁচজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) বিশ্বম্ভরপুর থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় এবং বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ইয়াছিন মিয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বিশ্বম্ভরপুর থানার এফআইআর নং-১৩ (তারিখ: ১০ জুলাই ২০২৬), জিআর নং-১৬৪-এর চুরি মামলার আসামি মো. কালা মিয়া (৩০), পিতা- মো. তারেক মিয়া, গ্রামের বাড়ি ভাটি লালপুর, থানা- জামালগঞ্জ, জেলা- সুনামগঞ্জকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে মামলার বাদীর চোরাইকৃত একটি গাভী গরু উদ্ধার করা হয়েছে।

এদিকে, একই দিনে বিশ্বম্ভরপুর থানার এফআইআর নং-১৫ (তারিখ: ১১ জুলাই ২০২৬), জিআর নং-১৬৬, বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১)(ক) ও ১১(১)(গ) ধারায় দায়ের করা মামলায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পারভিন বেগম (৪০), স্বামী কামাল মোল্যা, নড়াইল; মোছা. আকলিমা খাতুন (৪৪), স্বামী মনসুর গাজী, সাতক্ষীরা; পুতুল খানম (৩৯), পিতা রেজাউল শেখ, নড়াইল; এবং মোছা. রেবেকা খাতুন (৫১), পিতা মো. ইসমাইল মোল্যা, যশোর।

গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

ওসি শাহিন মিয়ার তত্ত্বাবধানে অভিযানে চোরাই গরুসহ আসামি গ্রেপ্তার, আটক আরও ৪

আপডেট টাইম : ০৩:৫৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬