ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

ত্রাণ বিতরণ ও বন্যা পরিস্থিতি পরিদর্শনে আগামীকাল বাঁশখালী ও সাতকানিয়ায় যাচ্ছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না

শেখ রাজীব হাসান-মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক : টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণ এবং সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আগামীকাল (১২ জুলাই) সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করবেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
এ সফরকে সফল করতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যুবদলের কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

ত্রাণ বিতরণ ও বন্যা পরিস্থিতি পরিদর্শনে আগামীকাল বাঁশখালী ও সাতকানিয়ায় যাচ্ছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না

আপডেট টাইম : ০৮:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬