ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী,- ডা. এজেডএম জাহিদ শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

‘অসভ্য মুরাদ ও বিহারিদের গাত্রদাহঃ ঢালিউড তারকা মাহিয়া মাহি

দীর্ঘদিন ধরেই দেশের বাইরে আছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী ও সন্তানকে নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি–ভিডিও শেয়ার করলেও নতুন সিনেমা বা অভিনয় নিয়ে খুব একটা আলোচনায় নেই তিনি। তবে সম্প্রতি আলোচিত ও বিতর্কিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে নিয়ে দেওয়া এক ভিডিও বার্তার কারণে আবার আলোচনায় এই ঢালিউড তারকা।

ঢালিউড তারকা মাহিয়া মাহি তার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে মুরাদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘অসভ্য মুরাদ ও বিহারিদের গাত্রদাহ। সবাইকে একবার শোনার অনুরোধ জানাচ্ছি। এটা একটা নায়িকা না, একজন মায়ের অনুরোধ।’

ভিডিওতে মাহি বলেন, একটি পুরোনো অডিও ক্লিপকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে। কিন্তু পুরো ঘটনা না বুঝে অনেকেই তাকে দোষারোপ করছেন। তার দাবি, অডিওতেই স্পষ্ট শোনা যায় যে ডা. মুরাদ হাসান বলছেন, ‘ও তো আমার ফোন ধরবে না।’

মাহি সবার উদ্দেশে বলেন, ‘আপনারা কি এতটুকুও বোঝেন না? অডিওতে তো স্পষ্ট শোনা যাচ্ছে, উনি (মুরাদ হাসান) বলছেন, ও তো আমার ফোন ধরবে না। তার মানে আমি তার ফোন ধরতাম না। আমাকে তিনি আমার ফোনে রিচ করতে পারতেন না বলেই অন্য একজনের ফোন ব্যবহার করে কথা বলেছেন। আমি তো তাকে ব্লক করে রেখেছিলাম।’

মাহি তার ভিডিওতে বলেন, ‘অডিওতে উনি (মুরাদ হাসান) স্পষ্টভাবে বলছেন, র‍্যাব পাঠাব, পুলিশ পাঠাব, এনএসআই পাঠাব, ডিজিএফআই পাঠাব। যদি তার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকত, তাহলে কি এসব বলতেন? আমি তাকে এতটাই এড়িয়ে চলতাম যে আমাকে ধরতে এসবের ভয় দেখাতে হয়েছে।’

ঢালিউড তারকা মাহির দাবি, বিষয়টি নিয়ে সে সময় তিনি প্রভাবশালী অনেক মানুষের কাছেই সাহায্য চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি যাদের চিনতাম, যারা আমাকে সাহায্য করতে পারতেন, সবাইকে জানিয়েছি যে উনি (মুরাদ হাসান) আমাকে বিরক্ত করছেন, হুমকি দিচ্ছেন। অনেক সহকর্মীও বিষয়টি জানতেন।’

মাহি জানান, কয়েকজন সহকর্মী রাতের বেলায় তাকে ফোন করে মুরাদের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করতেন। পরে তারা সতর্ক করে বলেন, রাত ১১টার দিকে তাদের ফোন এলে যেন তিনি রিসিভ না করেন, কারণ, তখন মুরাদ তাদের সামনেই থাকতেন। তিনি বলেন, ‘সবাইকে বলেছি উনি (মুরাদ হাসান) আমাকে ডিস্টার্ব করছেন। কিন্তু সবাই বলতেন, উনি তো মন্ত্রী, আমরা কী করব?’

ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও টানেন মাহি। তার ভাষ্যমতে, ‘আমি যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারতাম, তাহলে অবশ্যই বিষয়টি জানাতাম। আমি বিশ্বাস করি, তিনি ব্যবস্থা নিতেন। কিন্তু তার কাছে পৌঁছাতে না পারায় আমাকে বিষয়টি ভদ্রভাবে সামলাতে হয়েছে।’

মাহি আরও বলেন, ‘অনেকে বলছেন, উনি (মুরাদ হাসান) গালিগালাজ করলেও আমি হেসে কথা বলেছি। আমি কী করতাম? আমি যদি গালিগালাজ করতাম, পরে আমার কোনো ক্ষতি হলে তার দায়িত্ব কে নিত?’

ভিডিও বার্তার শেষ দিকে মাহি দাবি করেন, তিনি একা নন; দেশের মিডিয়া অঙ্গনের আরও অনেক নারীও মুরাদ হাসানের আচরণের কারণে বিব্রত বা হয়রানির শিকার হয়েছেন। তার মতে, চলচ্চিত্রশিল্পী, সংবাদ উপস্থাপক ও সংগীতশিল্পীসহ বিভিন্ন অঙ্গনের অনেক নারী একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না

‘অসভ্য মুরাদ ও বিহারিদের গাত্রদাহঃ ঢালিউড তারকা মাহিয়া মাহি

আপডেট টাইম : ০২:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬