ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষিণখানে বাসা থেকে বের হয়ে নিখোঁজ কিশোর জয়নাল, থানায় জিডি এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা VARDS সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

নেত্রকোনায় ১,১৯০ পিস ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দ

​মহিউদ্দিন , নেত্রকোনা |
​নেত্রকোনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১,১৯০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং মাদক বিক্রির নগদ ২২,৫০০ টাকা জব্দ করা হয়। ​মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নেত্রকোনা সদর থানাধীন বাংলাবাজার এলাকায় নেত্রকোনা-বারহাট্টা সড়কে এ অভিযান পরিচালিত হয়।​গ্রেপ্তারকৃতরা হলেন: ১. মোঃ সাখাওয়াত হোসেন সজিব (৩৯), পিতা: মৃত তোফাজ্জল হোসেন, সাং- নওয়ানগর। ২. মোঃ সাইফুল ইসলাম ওরফে লিয়ন (৩৭), পিতা: মৃত খোরশেদ আলম, সাং- মুক্তারপাড়া। ৩. মোঃ আল রিফাত চৌধুরী জয় (২২), পিতা: মৃত আল আমিন চৌধুরী, সাং- পশ্চিম মালনী।৪. মাহমুদুল হাসান রাফি (২২), পিতা: মোঃ আব্দুল্লাহ আল মামুন, সাং- পশ্চিম মালনী। তারা সকলেই নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা। ​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।​ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনার সহকারী পরিচালক মো: নাজমুল হক জানান, অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ​তিনি আরও বলেন, মাদক অপরাধ দমনে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের

নেত্রকোনায় ১,১৯০ পিস ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দ

আপডেট টাইম : ১১:১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬