ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী অনলাইনে নারীদের নিরাপত্তা : নতুন চ্যালেঞ্জ, আইনি সুরক্ষা ও করণীয় রাশিয়ার ২টি বিমান জাপানের আকাশসীমায় প্রবেশ, যুদ্ধবিমান মোতায়েন টোকিওর বন্ধ তামার খনি পুনরায় চালুর বিষয়ে কানাডীয় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করবে পানামা রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক “বাট্টু জজ” যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি ‘রানু মেম্বার’ গ্রেফতার নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস পেলেন ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলনের প্রত্যয়, মাঠে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কথিত দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪। রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) হাসপাতাল চত্বরে পরিচালিত এ অভিযানে র‍্যাব-১৪-এর একটি দল অংশ নেয়। র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হাসপাতালের অসহায় ও দরিদ্র রোগীদের টার্গেট করে চিকিৎসার নামে বিভ্রান্ত করত। পরে তাদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া যায়।

এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে রোগী ও স্বজনদের একাধিক অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কথিত দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করা হয়।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে চারজন এর আগেও একই ধরনের অভিযোগে দুইবার করে আটক হয়েছিল। তবে আইনগত প্রক্রিয়া শেষে মুক্তি পেয়ে তারা পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।

র‍্যাব-১৪ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সরকারি হাসপাতাল এলাকায় রোগী ও তাদের স্বজনদের নিরাপদ ও হয়রানিমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

র‍্যাব সাধারণ মানুষকে হাসপাতাল এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি বা দালালের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে প্রয়োজনীয় সেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নির্ধারিত তথ্যকেন্দ্র বা সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক

আপডেট টাইম : ০১:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬