ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

গোদাগাড়ীতে ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার বাবার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তীব্র প্রতিবাদ

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর আলম এবং তার পিতা নওসাদ আলীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

সম্প্রতি কয়েকটি জাতীয়, স্থানীয় ও অনলাইন নিউজ পোর্টালে তাদেরকে জড়িয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রেক্ষিতে এক লিখিত বিবৃতিতে এই প্রতিবাদ জানান জাহাঙ্গীর আলম।

প্রতিবাদলিপিতে জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, গত ১ জুলাই দৈনিক প্রথম আলো পত্রিকায় কমিউনিটি পুলিশিং সভায় মাদক মামলার আসামি প্রতিবাদ হলেও পেয়েছেন ভালো হওয়ার সুযোগ, ৫ জুলাই আজকের পত্রিকায় শীর্ষ মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে খুঁজছে পুলিশ এবং গত ৬ ও ১০ জুলাই দৈনিক আমার দেশ পত্রিকায় গোদাগাড়ীতে ২ মাদক ব্যবসায়ীর সম্পদ ক্রোক শূন্য থেকে কোটিপতি, চলছে ২০ জনের অনুসন্ধান শিরোনামে প্রকাশিত সংবাদগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক।

বিবৃতিতে তিনি বলেন, আমাকে ‘হেরোইন মাফিয়া’ এবং আমার বাবা নওসাদ আলীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী দাবি করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে আমাদের ওপর রাজনৈতিক প্রতিহিংসাবশত কিছু মিথ্যা ও সাজানো মামলা দেওয়া হয়েছিল। আমরা কখনোই মাদক কিংবা অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিলাম না এবং বর্তমানেও নেই।

তিনি আরও জানান, তাদের পরিবার গোদাগাড়ীতে অত্যন্ত সততা ও সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের মালিকানাধীন ‘সুমি হার্ডওয়্যার সুমি এগ্রো ফার্ম সুমি এন্টারপ্রাইজ’ এবং মাইক্রোবাসের ব্যবসা রয়েছে, যার প্রতিটি আয়ের উৎস সম্পূর্ণ বৈধ এবং স্বচ্ছ। একটি কুচক্রী মহল এলাকায় তাদের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এই ধরনের একপেশে সংবাদ প্রকাশ করিয়েছে।

পারিবারিক ঐতিহ্য উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার বাবা নওসাদ আলী গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং আমি নিজেও দলের সাংগঠনিক দায়িত্বে রয়েছি। রাজনৈতিক ও সামাজিকভাবে আমাদের হেয় প্রতিপন্ন করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে।

মাদকের বিরুদ্ধে নিজেদের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আমরাও চাই গোদাগাড়ী তথা পুরো দেশ মাদকমুক্ত হোক। আমরা সব সময় মাদককে ‘না’ বলি। সাংবাদিক সমাজ দেশের বিবেক। তাই কোনো মহলের উদ্দেশ্যপ্রণোদিত তথ্যে বিভ্রান্ত না হয়ে, সরেজমিনে তদন্ত করে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের জন্য আমরা গণমাধ্যমকর্মীদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

গোদাগাড়ীতে ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার বাবার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তীব্র প্রতিবাদ

আপডেট টাইম : ১২:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬