ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে যৌথ অভিযান

নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণদী ও সংগীতা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের যৌথ অভিযানে ৭টি মামলায় ১ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের এ জরিমানা করেন। জরিমানার পুরো অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়।

অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগগুলো তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে অভিযানের পরিপ্রেক্ষিতে প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকার বকেয়া বিল আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সময় তিতাস গ্যাসের একটি দল এবং ১০ সদস্যের পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে যৌথ অভিযান

আপডেট টাইম : ০১:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬