ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর হাত ধরে ভেনিসযাত্রা শুরু বাংলাদেশের

বিনোদন ডেস্ক: কয়েক বছর ধরেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে বাংলাদেশি সিনেমা মুগ্ধতা ছড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা পেল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উৎসবের নির্বাচিত ছবিগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই মিলল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নাম। এই বিভাগে আরো ১৮টি ছবি নির্বাচিত হয়েছে। এখান থেকে বাছাই করে সেরা ছবি খুঁজে নেবেন জুরি সদস্যরা।

ঐতিহাসিক এ অর্জনের খবরে ভীষণ উচ্ছ্বসিত ছবির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফেসবুক বার্তায় তিনি লিখেছেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কী অসাধারণ এক মুহূর্ত! পুরো টিমের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। ভেনিস উৎসবের মতো আয়োজনের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া যেকোনো ফিল্মমেকারের জন্যই বিরাট অর্জন, সেই সঙ্গে বাংলাদেশের জন্যও বড় মাইলফলক এটি।’

বাঁধন জানান, তিনি ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তারপরও এই ‘ঐতিহাসিক’ জার্নির অংশ হতে পেরে গর্বিত ও সম্মানিত তিনি।

এদিকে নির্মাতা রুবাইয়াত গণমাধ্যমকে জানান, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস উৎসবে পাঠানোর কিছুদিন পরই তিনি খবর পান, আয়োজকরা ছবিটি পছন্দ করেছেন। ফলে নির্বাচনের আভাস পাচ্ছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে জানতে পারলেন, হরাইজনস বিভাগে লড়বে তার ছবি।

উল্লেখ্য, ভেনিসের ‘হরাইজন’ বিভাগটি মূলত নবীন ও নতুন ধারার নির্মাতাদের জন্য। যারা চলচ্চিত্রে নতুন চিন্তা, ভাষা ও গল্প তুলে ধরেন, তাদের ছবিই এখানে জায়গা পায়। সেদিক থেকেও রুবাইয়াতের এ পদচিহ্ন বিশেষ গুরুত্ব বহন করছে।

দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। তার সঙ্গে ছবিতে আছেন জাতীয় পুরস্কারজয়ী তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়াও রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর হাত ধরে ভেনিসযাত্রা শুরু বাংলাদেশের

আপডেট টাইম : ০৬:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬