ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

খুলনায় খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় সংলগ্ন মতিয়াখালী খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে ৩১ নম্বর ওয়ার্ড এলাকার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন| প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খুলনা মহানগরীতে কেসিসি এ কর্মসূচি বাস্তবায়ন করছে|

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, কঞ্জারভেন্সী অফিসার মো. অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন|

এ সময় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, বনায়নের কোন বিকল্প নেই| খালের পাড়ে বনায়ন হলে একদিকে যেমন শোভাবর্ধন হবে, অন্যদিকে পরিবেশও ভালো থাকবে| এভাবে নগরীর প্রতিটি খালের দু’পাশেই বৃক্ষরোপণ করা হবে বলে উল্লেখ করে তিনি এসব গাছ রক্ষায় স্থানীয় নাগরিকদের সহযোগিতার আহ্বান জানান|

পরে প্রশাসক নগরীর দক্ষিণ টুটপাড়া মেইন রোডসহ ২ নম্বর ক্রস রোড, মতিয়াখালী মেইন রোড, লবনচরা স্লুইসগেট, ট্রাক টার্মিনাল সংলগ্ন পাইকারি কাঁচা বাজার, বাইতিপাড়া, সিমেট্রি রোড, ধর্মসভা ক্রস রোডের পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন|

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

খুলনায় খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : ১২:১৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬