ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কামারখন্দে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড, গাঁ/জা জব্দ ও ধ্বংস

মোঃসুজন আহমেদঃ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল ৮টায় উপজেলার জামতৈল পশ্চিমপাড়া এলাকায় মাদকদ্রব্য সেবনের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অভিযুক্ত ব্যক্তিকে গাঁজা সেবন এবং শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি নিয়মিত বাবা-মাকে গালিগালাজ এবং প্রতিবেশীদের জিনিসপত্র নষ্ট করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় অভিযানে জব্দ করা আনুমানিক ৫ গ্রাম গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

কামারখন্দে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড, গাঁ/জা জব্দ ও ধ্বংস

আপডেট টাইম : ১০:৩৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬