ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষিণখানে বাসা থেকে বের হয়ে নিখোঁজ কিশোর জয়নাল, থানায় জিডি এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা VARDS সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডকে আধুনিক মডেল ওয়ার্ড করার প্রত্যয় হাফিজুর রহমানের সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বাড়িয়েছেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম গোদাগাড়ীতে বিরল রো/গে ভুগছে ২ বছরের অবোধ শিশু

নেত্রকোণায় ২০০০ পিস ইয়া/বাসহ চিহ্নিত মা/দক কারবারি গ্রে/প্তার

জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদুল হাছান (৩৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক আজ দুপুর ১২টায় বাসসকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিট থেকে সাড়ে ৫টা পর্যন্ত নেত্রকোণা সদর থানাধীন চল্লিশা ইউনিয়নের চল্লিশায় নেত্রকোণা বাইপাস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মো. নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম জেলার সদর উপজেলার চল্লিশায় নেত্রকোণা বাইপাস সংলগ্ন নেত্রকোণা-ময়মনসিংহ পাকা রাস্তার ওপর বাবুল মিয়ার মুদি দোকানের দক্ষিণ পাশে অস্থায়ী চেকপোস্ট বসায়। সেখানে যানবাহন তল্লাশিকালে ২ হাজার পিস ইয়াবাসহ মাহমুদুল হাছানকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মাহমুদুল হাছান সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার চামরদাণী ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত আমির উদ্দিন ও মৃত রমিজা খাতুনের পুত্র।

অভিযানকালে তার কাছ থেকে ২০০ গ্রাম ওজনের ২ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল রঙের মোটরসাইকেল (মূল্য ১ লাখ ২০ হাজার টাকা), দুইটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১৫০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতের (নগদ অর্থ ছাড়া) আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মো. নাজমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের

নেত্রকোণায় ২০০০ পিস ইয়া/বাসহ চিহ্নিত মা/দক কারবারি গ্রে/প্তার

আপডেট টাইম : ০৪:৪৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬